জাতীয়
ঢাকা থেকে সিলেট হয়ে ভারতের শিলং দিয়ে গৌহাটি পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, পরীক্ষামূলক কয়েকবার যাতায়াত করার পর থেকে নিয়মিত যাত্রী সার্ভিস শুরু করা হবে। এ নিয়ে ভারতের নয়াদিল্লিতে আমার সঙ্গে ও ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন জয়রাম গাদকারি সঙ্গে বৈঠক হয়েছে।
তিনি বলেন, বৈঠকে ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিস ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা সরাসরি বাস চলাচল ও বিআরটিসির এক হাজার বাস-ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তির বিষয়ে আলোচনা হয়।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দুদেশের সম্পর্ক বহুমাত্রিক, পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে এ রুটে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্তভাবে বাস সার্ভিস চালুর আগে দুদেশের মাঝে একটি চুক্তি ও একটি প্রটোকল স্বাক্ষরিত হবে। এ মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা আশা করছি, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকালে এ চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হবে।
ঢাকা-গুয়াহাটি রুটে সড়ক অপ্রশস্ত। ১২ মিটারের বেশী দীর্ঘ বাস এ রুটে চলাচলের উপযোগী নয়। তাই ছোট বা মিনিবাস এ রুটে চলাচল করবে, এসব বাসের প্রতি ট্রিপে ২৬ থেকে ৩০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। বিআরটিসি এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।”
ঢাকা-শিলং-গুয়াহাটি ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস সার্ভিস চালুর বিষয়টিও দুদেশের সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানান ওবায়দুল কাদের।
ইতিমধ্যে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভূটানের মধ্যে পরিবহন সংযোগ স্থাপনে চারদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে জানিয়ে কাদের বলেন, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরে আগামী ১৫ জুন ভূটানের থিম্পুতে চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা বসবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজাহারুল ইসলামের নেতৃত্বে পরীক্ষামূলক বাস সার্ভিসে বিআরটিসি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ২২ সদস্যের একটি একটি প্রতিনিধিদল ভ্রমণে গেছেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদেরদের 'বাস্টার্ড' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে ওসমানী হাসপাতালে রজতসহ হামলায় অন্যান্য আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের একটি গ্রুপের হামলায় আহত হন রজতকান্তি গুপ্ত এবং মেট্রোলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন নকিব ও মোহাম্মদ সায়মন মিয়া।
এদিকে, রজত কান্তি গুপ্তের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে নজরুল অডিটরিয়ামের সামনে মানববন্ধন করে সম্মিলিত নাট্য পরিষদ। হাসপাতাল থেকে অর্থমন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় নজরুল অডিটরিয়ামে আসেন। এসময় ক্ষুব্দ নাট্য ও সংস্কৃতিকর্মীরা বৃহস্পতিবারের হামলার ঘটনায় প্রতিবাদী প্লে কার্ড প্রদর্শন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ভারতের সঙ্গে স্থল সীমান্তচুক্তির জন্য ৪০ বছর ধরে বাংলাদেশকে অপেক্ষা করতে হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এ চুক্তি বাস্তবায়ন হতো।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে এফবিসিসিআই।
প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলবাসীদের দুর্দশার কথা চিন্তা করে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে এ চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। সেটা পঁচাত্তরের কালরাত পরবর্তী দুঃসময়ে বাস্তবায়ন হয়নি। এখন আমরা তার সেসব পদক্ষেপ বাস্তবায়ন করছি।
স্থল সীমান্তচুক্তি সম্পাদনে সংবিধান সংশোধন করে এটি অনুমোদন দেওয়ায় ভারতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজেপির সভাপতি অমিত শাহ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফোনালাপ নিয়ে আবারো সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন। গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহর ফোনালাপ নিয়ে এ উত্তেজনা।
আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দেয়া হলেও বিএনপি তাদের দাবিতে অনড় রয়েছে। তবে শনিবার সন্ধ্যায় দুটি বেসরকারি টিভি চ্যানেল দাবি করছে, অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার কোনো কথা হয়নি। তারা স্বয়ং বিজেপি সভাপতির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা নিজে কথা বলছেন টিভিটির সংবাদ এ দেখানো হয় ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল গুলশানে সাংবাদিকদের ডেকে বলেন, বুধবার রাতে অমিত শাহ দিল্লি থেকে নেত্রীকে ফোন করেছিলেন। তিনি খালেদার অসুস্থতার বিষয়ে খোঁজখবর নেন। খালেদা জিয়াও তাকে ধন্যবাদ জানান। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেও একই দাবি করা হয়।
শনিবার ফেসবুক স্ট্যাটাসে সেই দাবি পুনর্ব্যক্ত করেছেন মারুফ কামাল।
কিন্তু আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ দাবি করেছেন, তারা খবর নিয়ে দেখেছেন এই ফোনের দাবি ‘ডাহা মিথ্যা’। তিনি বলেন, তারা জেনেছেন দিল্লি থেকে কোনও ফোন তো আসেইনি, বরং বিএনপির তরফেই দিল্লিতে ফোন করা হয়েছিল। কিন্তু অমিত শাহকে পাওয়া যায়নি। অমিত ও খালেদার মধ্যে কোনও কথাবার্তাও হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও ফেসবুক পোস্টে বলেন, ‘আমি নিজে কথা বলে নিশ্চিত হয়েছি, বিএনপি নিজেরাই ঢাকা থেকে চেষ্টা করেছিল জনাব অমিত শাহের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু কথা হয়নি।’
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
যেসব রোগের মহৌষধ থানকুনি পাতা
থানকুনি আমাদের দেশে প্রয়োজনীয় ও গুণসম্পন্ন একটি উদ্ভিদ। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম। প...
মায়ের সঙ্গে ক্যামেরার সামনে অনন্ত জুনিয়র
জুনিয়র অনন্তকে নিয়ে আবারও ক্যামেরার সামনে এলেন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত বর্ষা। প্রোডাকশন হাউস ‘মনসুন ফিল্মস’ আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে আ...
ভিডিও গেইমসে বাড়ে স্নায়ুরোগের ঝুঁকি
অনেকেরই দীর্ঘসময় ভিডিও গেইমস খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলার কারণে স্নায়ুবিক সমস্যা যেমন আলসাইমার’স রোগ হওয়ার ঝুঁকি রয়েছে। গবেষক...
কফি দূর করতে পারে যৌন নিষ্ক্রিয়তা
প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে যৌনজীবনে উদ্দীপনা আসে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক দল গবেষক নতুন এক গবেষণায় এ তথ্য জানান। ওই বিশ্ববিদ্যা...
পাকা আমের সুস্বাদু জুস
পাকা আমের মিষ্টি স্বাদ করা না পছন্দ। তবে পরিবেশনের পার্থক্যে স্বাদের কিছুটা ভিন্নতা পায়। পাকা আম কেটে খেলে যে স্বাদ পাবেন জুসে পাবেন তার থেক...



