Business
দেশে ১৭টি অর্থনৈতিক অঞ্চল করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে এরমধ্যে চীন যেটি নিতে চাইবে সেটিই পাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।বুধবার মতিঝিলের দিলকুশার ইউনূস সেন্টারে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চীন বিশ্বের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আর বাংলাদেশ দ্বিতীয়। তবে বাংলাদেশের তুলনায় এখনো চীনে উৎপাদন খরচ বেশি। যে কারণে চীন বাংলাদেশে বিনিয়োগ স্থানান্তর (রিলোকেট) করতে চায়।
তিনি বলেন, আমরাও চীনা বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমরা ১৭টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চিহ্নিত করেছি। এরমধ্যে চীন যেটি নিতে চাইবে আমরা তাদের সেটিই দেবো।
তোফায়েল বলেন, বর্তমানে বাংলাদেশে চীনের অনেক প্রকল্প রয়েছে। পদ্মা সেতুতে চীনা কোম্পানি অর্থায়ন করেছে। এছাড়া আমরা ৬০ বিঘা জমির উপর একটি শিল্পপার্ক করছি। চীনের কোম্পানি এতেও অর্থায়ন করছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বঙ্গবন্ধুর কন্যা শেখা হাসিনার নেতৃত্বে দেশে অর্থনৈতিক মুক্তি অর্জিত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে সে দিকেই এগিয়ে যাচ্ছে।
বিসিসিসিআই সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ।
বিষ, কীটনাশকমুক্ত এমনকি ফরমালিনমুক্ত আম নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। সাতক্ষীরার মানুষ বহুকাল ধরেই আম চাষে জড়িত। দেশের জন্য আম একটি মৌসুমি ফল হলেও সাতক্ষীরা জেলায় এটি প্রধান অর্থকারী ফসল হিসেবে পরিণত হয়েছে। এ কারণে সাতক্ষীরার বিষমুক্ত আম এ বছর যুক্তরাজ্যের বাজারে রপ্তানি হচ্ছে।
এ খাতে লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়। গাছের পরিচর্যা থেকে আম কেনাবেচা পর্যন্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়ে থাকে এ অঞ্চলে। এদিকে, গাছে গাছে আমের সমারোহে আমবাগান হাতবদল হতে শুরু করেছে। ঢাকা ও চট্টগ্রামের আমের ব্যবসায়ীরা এরই মধ্যে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় বাগান কিনেছে।
সাতক্ষীরায় এবার আমের ফলন সন্তোষজনক। ইতোমধ্যেই জেলার আমগাছগুলোতে নানা জাতের বাহারি আমে এখন সয়লাব। অনুকূল আবহাওয়া পরিবেশ ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পোকাদমনে সেক্সকববআা ফেরোমন পদ্ধতি ব্যবহার করে সাতক্ষীরার চাষীরা ফলিয়েছে বিষমুক্ত আম। আমের বাম্পার ফলনের আশায় বুক বাঁধছিলেন আমবাগান মালিকরা। এরই মধ্যে গাছে গাছে আমের সমারোহে মৌ মৌ গন্ধে সোনালি-হলুদের মিশ্রণে অপরূপে সেজে আম পাকতে শুরু করেছে।
যে সাতটি নাম নিয়ে সাতক্ষীরার নামকরণ আম তার অন্যতম। চিংড়ি পাশাপাশি হিমসাগর ও ন্যাড়া আমের রাজধানী বলা হয় সাতক্ষীরা জেলাকে। পারিবারিকভাবে ছাড়াও বাণিজ্যিকভাবে জেলাব্যাপী আমের চাষ হয়েছে এবারও প্রচুর। সাতক্ষীরা সদর, তালা, কালিগঞ্জ, দেবহাটা ও কলারোয়ায় আমের চাষ বেশি। সার্বিক বিষয়ে তদারকি করে জেলা কৃষি অফিস জেলায় এবার ৩৬২০ হেক্টর জমিতে প্রতি হেক্টরে সাড়ে ১৩ মেট্রিক টন হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন।
সাতক্ষীরার মিষ্টি ও সুগন্ধযুক্ত বাহারি আম হিমসাগর, গোপালভোগ, নেংড়া, গোবিন্দভোগ, কিষাণভোগ, গোলাপখাস, শরিফখাস, রানী পছন্দ, লতা, বোম্বাই, রুপালি, মল্লিকা, কালাপাহাড়, আম্রপালি ও কাঁচামিঠা আমের কোনটিরই কদর কম নয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে।
সাতক্ষীরার বাজারে এখন আমের প্রাচুর্য। দেশের বিভিন্ন অনঞ্চলে সাতক্ষীরার আমের চাহিদা থাকায় শুধু সাতক্ষীরার সুলতানপুর বাজার থেকেই প্রতিদিন ১৫ ট্রাক ভর্তি আম যাচ্ছে দেশের সেসব অঞ্চলে। সব বাগানেই এখন আমপাড়ার ধুম পড়েছে।
সাতক্ষীরার যেসব আমচাষী কোনোপ্রকার স্প্রে ছাড়াই বিষমুক্ত আমের বাগান করেছে। সে আমের গুণগত মানও ভালো। সু-স্বাদু হওয়ায় ইতোমধ্যে জেলার ২০ জন আমচাষীর বাগান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালমার্ট সাতক্ষীরা থেকে আম নিয়ে গেছে ৩ হাজার ৩৪ কেজি। ল্যাবে পরীক্ষার পর বিষমুক্ত নিশ্চিত হওয়ার পর প্রথম দফায় ২ হাজার ১শ ৬০ কেজি আম যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।
এর আগে বাংলাদেশ থেকে আম রপ্তানির ব্যাপারে বিশ্বের শীর্ষ পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট লজিস্টিকসের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হার্টেজ ফাউন্ডেশন ও এফএওর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হার্টেজ ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ওয়ালমার্ট সাতক্ষীরার চাষীদের কাছ থেকে বাজারমূল্য ছাড়া অধিকমূল্য দিয়ে আম কিনেছে। অধিক দামের নিশ্চয়তা পাওয়ায় জেলার চাষীরা এখন রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধ করে দিয়ে পোকা দমনে সেক্স ফেরোমন পদ্ধতি ব্যবহার করে আমচাষে আগ্রহী হচ্ছে।
এ বছর জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে জেলার ২০ জন চাষীকে আমচাষে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। তারা তাদের উৎপাদিত আমই কিনে নিচ্ছে। এই তালিকায় রয়েছে হিমসাগর, নেংড়া ও আম্রপালি। বিদেশের বাজারে প্রথম পর্যায়ে হিমসাগর আম গেলেও কিছুদিন পর থেকে যেতে শুরু করবে নেংড়া ও আম্রপালি।
সাতক্ষীরা জেলা কৃষি অফিস থেকে জানা গেছে, বিভিন্ন উপজেলার ধানের জমিতে গড়ে উঠেছে হাজার হাজার আমবাগান। ফলে এ অঞ্চলে আমচাষে নীরব বিপ্লব ঘটেছে। বাংলাদেশ সরকার সাতক্ষীরার আম দিয়ে বিদেশের বাজারে সর্ব প্রথম আম রপ্তানি শুরু করলো।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনের পর পরিচালকদের ভোটে ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বণীতে এক নির্বাচন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমাদসহ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য, পরিচালকপ্রার্থী ও এফবিসিসিআইয়ের সদস্যবৃন্দ।
অধ্যাপক আলী আশরাফ বলেন, নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এ আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
কাজী আকরাম উদ্দিন আহমাদ বলেন, এফবিসিসিআইয়ের সংগঠনটির গুরুত্ব ও এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। পাশাপাশি দায়িত্ব বাড়ছে পরিচালকদেরও।
তিনি আরও বলেন, আড়াই বছর ধরে সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে কোনো সফলতা থাকলে তা বিবেচনা করবেন, আর কোনো ব্যর্থতা থাকলে পরিহার করবেন।
২০১৫-১৭ সালের পরিচালনা পর্ষদের এ নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ নির্বাচিত হবেন। মোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয় বোর্ড গঠিত হবে।
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
যেসব রোগের মহৌষধ থানকুনি পাতা
থানকুনি আমাদের দেশে প্রয়োজনীয় ও গুণসম্পন্ন একটি উদ্ভিদ। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম। প...
মায়ের সঙ্গে ক্যামেরার সামনে অনন্ত জুনিয়র
জুনিয়র অনন্তকে নিয়ে আবারও ক্যামেরার সামনে এলেন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত বর্ষা। প্রোডাকশন হাউস ‘মনসুন ফিল্মস’ আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে আ...
ভিডিও গেইমসে বাড়ে স্নায়ুরোগের ঝুঁকি
অনেকেরই দীর্ঘসময় ভিডিও গেইমস খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলার কারণে স্নায়ুবিক সমস্যা যেমন আলসাইমার’স রোগ হওয়ার ঝুঁকি রয়েছে। গবেষক...
কফি দূর করতে পারে যৌন নিষ্ক্রিয়তা
প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে যৌনজীবনে উদ্দীপনা আসে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক দল গবেষক নতুন এক গবেষণায় এ তথ্য জানান। ওই বিশ্ববিদ্যা...
পাকা আমের সুস্বাদু জুস
পাকা আমের মিষ্টি স্বাদ করা না পছন্দ। তবে পরিবেশনের পার্থক্যে স্বাদের কিছুটা ভিন্নতা পায়। পাকা আম কেটে খেলে যে স্বাদ পাবেন জুসে পাবেন তার থেক...

