Sports
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শেষ করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট দিয়েই শুরু হচ্ছে। দীর্ঘ পরিসরের ক্রিকেটের মধ্যেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুতিটা আরও ঝালিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচ দুটোও কাজে লাগানো যাচ্ছে। তবে রোববার ঢাকা ও মিরপুরে শুরু হতে যাওয়া চার দিনের এই ম্যাচ দুটোতে খেলছেন না দলের সেরা তিন ব্যাটসম্যানই।
মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন চোট পান। সেই চোট নিয়ে দ্বিতীয় টেস্টটিও খেলে গেছেন। তাঁর চোটটাই নতুন। তামিম ইকবাল হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন বিশ্বকাপের আগে আগে। বেশ কিছু দিন ধরে ভোগাচ্ছিল তাঁকে। ভুগছেন এখনো। সাকিব আল হাসানের শিন বোনের চোটটাও পুরোনো। টানা ক্রিকেটের ধকলে তিনিও ভুগছেন। এ কারণে তিনজনকেই বিসিএলের শেষ ম্যাচটায় খেলার বদলে বিশ্রাম দেওয়ার কথা। মুশফিক আর তামিম খেলছেন না, এটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশিস চৌধুরী। চট্টগ্রামে পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের ম্যাচটিতেও সাকিব খেলবেন না বলে জানা গেছে।
সামনেই ভারতের বিপক্ষে সিরিজ। স্বাভাবিকভাবেই দলের সেরা তিন ব্যাটসম্যানের ফিটনেস আর ফর্ম দুটোই গুরুত্বপূর্ণ। তবে দেবাশিস চৌধুরী আশ্বস্ত করেছেন, ভারতের বিপক্ষে তিনজনের কেউই অনিশ্চিত নন। সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। ভারতের পর পরই আসবে দক্ষিণ আফ্রিকা। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া। ২০১৬ সালের শুরুতে আসছে জিম্বাবুয়ে। এসব মাথায় রেখেই দলের ক্রিকেটারদের ফিটনেসের দিকে মনোযোগ দিতে হচ্ছে।
দেবাশিস বলেছেন, ‘তিনজনের মধ্যে শুধু মুশফিকেরটাই নতুন চোট। সাকিব-তামিমের চোট দুটো পুরোনো। খেলতে গেলে এ রকম টুকটাক সমস্যা হবেই। ছোটখাটো অনেক চোট নিয়েই ওরা খেলে গেছে। খেলাধুলায় এটা হয়-ই।’ তবে তিনি মুশফিকের ব্যাপারে বেশি সতর্ক, ‘মুশফিকের আঙুলটা এখনো সেরে ওঠেনি। সেটা সেরে ওঠা দরকার। আমরা ওর আঙুলটা বেঁধে দিয়েছি। পুরো এক সপ্তাহ ওকে হাতটা ব্যবহার না করতে বলেছি। অন্যান্য ফিটনেস ট্রেনিং সে নিতে পারবে। শুধু হাতটা ব্যবহার না করলেই হলো।’
প্রশ্ন উঠেছে, খুলনা টেস্টে চোটের পরও মুশফিক কেন মিরপুর টেস্টে খেললেন? খেলাটা তার জন্য ভালোর চেয়ে তো ক্ষতিই করেছে বেশি। ওই টেস্টে দুই ইনিংসে ১২ ও ০ রানে আউটও হয়েছিলেন মুশফিক। প্রশ্নটা দেবাশিস চৌধুরীকেও করা হয়েছিল। তাঁর মতে, তখন সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল পরিস্থিতি বিবেচনায়। পরিস্থিতি দাবি করেছিল বলেই মুশফিক খেলেছেন। এতে মুশফিকের জন্য বেশি ক্ষতি হয়েছে বলেও মনে করেন না দেবাশিস, ‘ক্যালকুলেটিভ রিস্ক নিয়েও ও খেলেছে। ও বুঝে শুনেই খেলেছে, কতটা ঝুঁকি সে নেবে, কতটা নেবে না।’
খেলোয়াড়দের ফিটনেসের জন্য জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করছেন মারিও ভিল্লাভারায়ন। ড. দেবাশিস মনে করেন, দলের ফিটনেসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনো ‘মেডিকেল ইস্যু’ নেই। যেটা আছে ‘টেকনিক্যাল ইস্যু’। দীর্ঘ ব্যস্ত সূচি মাথায় রেখে কোচ ও টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে, কোন খেলোয়াড়কে কীভাবে ব্যবহার করা হবে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষ করে আইপিএল খেলতে সাকিব এখন ভারতে। এই মুহূর্তে আছেন মুম্বাইতে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামবে কেকেআর।
গতবার আইপিএলের অনেকটা সময় সাকিবের সঙ্গে ছিলেন স্ত্রী শিশির। কিন্তু এবার এখনো ভারতে যাননি শিশির।
কলকাতার আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, কলকাতায় যাওয়ার জন্য সাকিবকে এবার শর্ত জুড়ে দিয়েছেন শিশির। শর্তটাও বেশ কঠিন, ফাইনালে উঠাতে হবে কেকেআরকে! তাই আজকের ম্যাচে জয়ের জন্য সাকিব যে অন্য যেকোন ম্যাচের চেয়ে একটু বেশি চেষ্টা করবেন বলেই মনে হচ্ছে।
আর তাই শিশিরের এই শর্ত রাখতে ব্যাটে-বলে দারুণ অবদান রাখতে হবে সাকিবকে। এখন দেখার বিষয় স্ত্রীর আবদার রাখতে পারেন কিনা সাকিব।
ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সঙ্গে চুক্তি শেষ করার পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে স্পনসর চেয়ে বিজ্ঞাপন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে ২ কোটি ১১ লাখ টাকায় জাতীয় দলের স্পনসর স্বত্ব পায় দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা টম (টপ অব মাইন্ড)। টমের পাশাপাশি স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছিল দেশের শীর্ষ টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোন ও রবি। শেষ পর্যন্ত টম হোম সিরিজ শুরুর আগে দেশীয় কোম্পানি প্রাণ-আরএফএল-এর কাছে স্পনসরশিপ বিক্রি করে দেয়। টাইগারদের জার্সিতে শোভা পায় প্রাণ ফ্রুটোর লোগো।
সামনের মাসেই বাংলাদেশের আরেকটি হোম সিরিজ। ভারত খেলতে আসছে। এরপরই আসবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পরের বছর জিম্বাবুয়ে ও ইংল্যান্ড খেলতে আসবে এবং বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড খেলতে যাবে। সব মিলিয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশের মোট সিরিজ আছে আটটি। এর মধ্যে এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে।
র্যাংঙ্কিংয়ে আটে থাকতে পারলে ২০১৭ সালের জুনে টাইগাররা খেলতে পারবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থাৎ ২০১৫ সালের ১ জুন থেকে শুরু করে ২০১৭ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত থাকবে বাংলাদেশ। প্রতিটি সময়ে আলাদা আলাদা স্পনসর খোঁজার চেয়ে দীর্ঘমেয়াদে স্পনসর পেতে আগ্রহী বিসিবি। এজন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞাপনও দিয়েছেন বিসিবির বিপণন ও বাণিজ্য বিভাগ।
যতটুকু শোনা যাচ্ছে, দুই বছরে আট সিরিজের জন্য স্পনসরের সর্বনিম্ন দর ৩০ কোটি টাকা। আগামী ১৯ মে দরপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রসঙ্গত, দরপত্রের পাশাপাশি ৩ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছে বিসিবি। একইসঙ্গে স্পনসরশিপের জন্যে নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যেই স্পনসরশিপের ৫০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।
বিসিবির বিশ্বস্ত সূত্রের খবর, এবারো দরপত্র সংগ্রহ করেছে গ্রামীণফোন, রবি ও টম। আগামী দুই বছরের জন্য জাতীয় পুরুষ ও মহিলা দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের জন্যে স্পনসরশিপ প্রযোজ্য হবে। চলতি বছরের ১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে। ২০ মে বিসিবিতে নিলাম অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, তামাকজাত উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান স্পনসরশিপের জন্যে গ্রহণযোগ্য হবে না।
বব হিউইট দক্ষিণ আফ্রিকার এই টেনিস তারকা। তার ক্যারিয়ারে ১৫টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সেখানে তিনি রীতিমতো টেনিসের কিংবদন্তি।
এই কিংবদন্তির বয়স এখন ৭৫ বছর। আর এই বয়সে এসে ধর্ষণ ও যৌন নিগ্রহের অপরাধে ৬ বছরের কারাদণ্ড হয়েছে তার। তবে এই অপরাধ তিনি করেছিলেন ১৯৮০-৯০ সালের মধ্যে।
টেনিস থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবে কাজ শুরু করেন বব হিউইট। যখন কোচ ছিলেন তখন অপ্রাপ্ত বয়স্ক একজন ছাত্রীকে ধর্ষণ ও মহিলা কোচকে যৌন নিগ্রহের ঘটনায় আদালত তাকে মার্চ মাসে দোষি সাব্যস্ত করে। অবশেষে সোমবার তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচারক বার্ট বাম বলেন, ‘একজন ভিকটিম তথ্যপ্রমাণাদি উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন তার ১২ বছর বয়সে হিউইট তাকে যৌন নিগ্রহ করে। সাক্ষী ও তথ্য প্রমাণাদির ভিত্তিকে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
বব হিউইটের স্ত্রী অবশ্য ক্ষমা প্রার্থনা করেছেন। জানিয়েছেন হিউইটের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তাকে যাতে জেল হাজতে প্রেরণ করা না হয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্যে নতুন কোনও অধিনায়ক চায় না বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমই অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
বিসিবি সভাপতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কোনও পরিবর্তন আনা প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তিনি আরও বলেন, চলকি বছরের শেষের দিকে আমাদের একটি সমাধানে আসতে হবে। আমরা মনে করি, একজন খেলোয়াড়ের পক্ষে ব্যাট করা আবার অধিনায়ত্ব করা খুবই চাপের। সারাদিন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ও ব্যাটে লম্বা ইনিংস খেলাও অনেক কঠিন।
তিনি বলেন, আমরা তার উপর থেকে বোঝা কমিয়ে দিতে চায়। কিন্তু আমরা সেটি কীভাবে করব সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে তাকে দুটি দায়িত্বের মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে। হয় অধিনায়কের দায়িত্ব নিতে হবে। না হয় উইকেটরক্ষকের দায়িত্ব নিতে হবে। তবে আমরা যেকোনও পদক্ষেপ নেয়ার আগে তার সঙ্গে আলোচনা করব।
গত বছরের সেপ্টেম্বরে বিসিবি বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়ক ঘোষণা করে। আর সীমিত ওভারের ক্রিকেটে মাশরাফিকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করা হয়।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর মুশফিককে নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। এর মধ্যে তাকে অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের কোনও ব্যাটসম্যানই কোনও ইনিংসে ভালো খেলতে পারেনি। এমনকি বলেও তেমন সাফল্য দেখাতে পারেনি।
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
যেসব রোগের মহৌষধ থানকুনি পাতা
থানকুনি আমাদের দেশে প্রয়োজনীয় ও গুণসম্পন্ন একটি উদ্ভিদ। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম। প...
মায়ের সঙ্গে ক্যামেরার সামনে অনন্ত জুনিয়র
জুনিয়র অনন্তকে নিয়ে আবারও ক্যামেরার সামনে এলেন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত বর্ষা। প্রোডাকশন হাউস ‘মনসুন ফিল্মস’ আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে আ...
ভিডিও গেইমসে বাড়ে স্নায়ুরোগের ঝুঁকি
অনেকেরই দীর্ঘসময় ভিডিও গেইমস খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলার কারণে স্নায়ুবিক সমস্যা যেমন আলসাইমার’স রোগ হওয়ার ঝুঁকি রয়েছে। গবেষক...
কফি দূর করতে পারে যৌন নিষ্ক্রিয়তা
প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে যৌনজীবনে উদ্দীপনা আসে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক দল গবেষক নতুন এক গবেষণায় এ তথ্য জানান। ওই বিশ্ববিদ্যা...
পাকা আমের সুস্বাদু জুস
পাকা আমের মিষ্টি স্বাদ করা না পছন্দ। তবে পরিবেশনের পার্থক্যে স্বাদের কিছুটা ভিন্নতা পায়। পাকা আম কেটে খেলে যে স্বাদ পাবেন জুসে পাবেন তার থেক...




